আমরাও টিকা তৈরি করবো : প্রধানমন্ত্রী

আমরাও টিকা তৈরি করবো : প্রধানমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : উন্নত বিশ্বের মতো আমরাও করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করবো, উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ ব্যাপারে আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। এমনকি জমিও কিনে রেখেছি। টিকা আবিষ্কারের মাধ্যমে বাংলাদেশের মানুষের জন্য মর্যাদা আনতে চাই। কারণ এই মর্যাদার জন্যই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন উৎসর্গ করেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করার প্রেক্ষিতে আজ সোমবার (১৫ নভেম্বর) মহান জাতীয় সংসদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়। সেই প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে ভ্যাকসিন তৈরি নিয়ে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক ওই পুরস্কারটির নাম- ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি’।

সংসদে প্রস্তাবটি উত্থাপন করেছেন উপাধ্যক্ষ আবদুস শহীদ। প্রস্তাবে বলা হয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করায় এই সংসদে আলোচনা হোক। সেই আলোচনার মাধ্যমে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ইউনেস্কোকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানানো হোক।

আলোচনায় আওয়ামী লীগের সংসদ সদস্যরা ছাড়াও জাতীয় পার্টি এবং বিএনপির সদস্যরা অংশ নিয়েছেন। বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেন, শুধু বঙ্গবন্ধুর কথা বললেই হবে না, তার আদর্শকে ধারণ করতে হবে। বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, এত অল্প সময়ে বঙ্গবন্ধুকে নিয়ে বলে শেষ করা যাবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *