আমরা ফিলিস্তিনের পাশে আছি: মাওলানা মাহমুদ মাদানী

আমরা ফিলিস্তিনের পাশে আছি: মাওলানা মাহমুদ মাদানী

পাথেয় টুয়েন্টিফোর ডটকম: জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আস‘আদ মাদানী ফিলিস্তিনে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ এবং মুহুর্মুহু বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি অবিলম্বে এই বর্বরোচিত হামলা বন্ধের দাবি জানিয়েছেন। তিনি ‘ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল’ ও ‘রাবেতা আলামে ইসলামী’সহ বিশ্বের সর্বোচ্চ নীতি নির্ধারকদের অবিলম্বে এ ব্যাপারে হস্তক্ষেপ ও সুদূরপ্রসারী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

মাওলানা মাদানী বলেন, ভারতের জনগণ ফিলিস্তিনিদের পাশে আছে, যারা গত ৭৫ বছর ধরে ইসরাইলী নিপীড়ন ও সহিংসতা ভোগ করে আসছে। যারা এখন নিজ দেশে থেকেও ফেরারী জীবন বরণ করে নিয়েছে। ফিলিস্তিনের এই সংগ্রাম তাদের মাতৃভূমির স্বাধীনতা এবং প্রথম কিবলা পুনরুদ্ধারের সংগ্রাম।

তিনি আরও বলেন, এই সংঘাতের মূল ভিত্তি হচ্ছে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব ও ঔপনিবেশিক মানসিকতা। এই যুদ্ধের অনাকাঙ্ক্ষিত পরিণতির কথা বিবেচনা করে যত দ্রুত সম্ভব এর সমাধানমূলক নীতি নির্ধারণ করা উচিত। যত তাড়াতাড়ি সম্ভব ইসরাইলী আধিপত্য ও নিপীড়নমুক্ত একটি স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হোক।

ভারতের মিডিয়ার কর্তৃক এই যুদ্ধের অসত্যমূলক একপেশে খবর প্রকাশ এবং নিজেদের অধিকার পুনরুদ্ধারের জন্য লড়াই করা একটি জাতিকে ‘সন্ত্রাসী’ তকমা দেওয়ার জন্য উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, যে দেশের স্থপতি মহাত্মা গান্ধী, পণ্ডিত নেহেরু এবং সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ফিলিস্তিনিদের সর্বদা সমর্থন করেছেন।

সেদেশের বর্তমান প্রধানমন্ত্রীর কাছে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনে কার্যকর ভূমিকা পালনের দাবি জানাই। এবং ইসরায়েলকে সমর্থন না করে ন্যায়বিচারের দাবি অনুযায়ী স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তার হস্তক্ষেপের আবেদন জানাই। নিরপরাধ মানুষের প্রাণ রক্ষা করতে নিজের ক্ষমতার সঠিক প্রয়োগই আমাদের দেশের স্বার্থ বয়ে আনবে এবং মানবতার প্রতি এটিই আমাদের কর্তব্য ।

 

সূত্র: প্রেস বিজ্ঞপ্তি 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *