আমার বন্ধুর সুস্থতা কামনা করি : ট্রাম্পের উদ্দেশ্যে মোদি

আমার বন্ধুর সুস্থতা কামনা করি : ট্রাম্পের উদ্দেশ্যে মোদি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপি মাহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। টুইটারে ট্রাম্প এ তথ্য জানানোর পরপরই তার জন্য শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্ধু সম্বোধন করে ট্রাম্প ও তার স্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

শুক্রবার (০২ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে ট্রাম্পের টুইট শেয়ার করে নরেন্দ্র মোদি লিখেন, ‘আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করছি।’

এর আগে ডোনাল্ড ট্রাম্প নিজেই টুইটে ঘোষণা দেন, তিনি এবং ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে ট্রাম্পের উপদেষ্টা হিকস করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তারা কোয়ারেন্টিনে চলে যান।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *