আমার বাথরুমে ক্যামেরা স্থাপন করে ইমরান খানের লোক

আমার বাথরুমে ক্যামেরা স্থাপন করে ইমরান খানের লোক

জেলে আমার বাথরুমে ক্যামেরা বসানো হয়েছিল : মরিয়ম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ শরিফ অভিযোগ করেছেন, কারাগারে তাঁর সেল ও বাথরুমে ক্যামেরা স্থাপন করেছিল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার পাকিস্তানের জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম। চৌধুরী সুগার মিল মামলায় মরিয়ম গত বছর গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তারের পর তিনি কী কী ঝামেলার মুখোমুখি হয়েছিলেন, সে কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান মরিয়ম।
পিএমএল-এন-এর ভাইস প্রেসিডেন্টের ভাষ্য, কারাগারে তাঁর সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছিল।

মরিয়ম বলেন, তিনি দুবার জেলে গেছেন। জেলে তিনি কেমন ব্যবহার পেয়েছেন, তা যদি তিনি বলেন, তাহলে সরকারের মুখ দেখানোর সাহস থাকবে না।

বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে মরিয়ম বলেছেন, পাকিস্তানের সেনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ব্যাপারে তাঁর দল খোলা মনের অবস্থানে রয়েছে।

এ প্রসঙ্গে মরিয়ম বলেন, ‘সেনাবাহিনী আমার প্রতিষ্ঠান। আমরা অবশ্যই কথা বলব। কিন্তু তা সংবিধানের মধ্যে হতে হবে।’
মরিয়ম বলেন, তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরোধী নন। কিন্তু গোপনে কোনো আলোচনা হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *