নিজস্ব প্রতিবেদক ● আমার হযরত আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দামাত বারাকাতুহুমের কারণে বহুল কাঙ্ক্ষিত কওমি মাদরাসার সনদের স্বীকৃতি সম্ভব হয়েছে বলে জানিয়েছেন রংপুরের ধনতোলা মাদরাসার প্রিন্সিপাল ও বাংলাদেশ জমিয়তুল উলামার সহ সভাপতি মাওলানা হোসাইন আহমদ। তিনি বলেন, আমি হযরতের (আল্লামা মাসঊদ) ডাকে সবসময় সাড়া দিই। তার আহ্বানে সাড়া দিয়ে যখনই কোনো কাজে নেমেছি তখনই ওই কাজে আল্লাহর মদদ পেয়েছি। স্বীকৃতি আন্দোলনেও আমরা এভাবে সফলতা পেয়েছি।
বাংলাদেশ জমিয়তুল উলামাকে একটি সালেকিনদের জামাত দাবি মাওলানা হোসাইন বলেন, প্রথমত এই সংগঠন একটি আত্মশুদ্ধির বাগানের মালিদের পরিচর্য করছে। কোনো বান্দার আত্মশুদ্ধি সবার আগে। জমিয়ত সেটাই সবার আগে দেখে।
সবাইকে জমিয়তের সঙ্গে জুড়ে থেকে নিজকে গঠনের আহ্বান জানিয়ে বলেন, কেবল সমাজ গঠন নয়, বরং আমাদের প্রত্যেককে নিজেকে আগে গঠন করার জন্য এগিয়ে আসবেন।


