আমি সৃষ্টিকর্তার কাছে কিছু চাইনা : নরেন্দ্র মোদি

আমি সৃষ্টিকর্তার কাছে কিছু চাইনা : নরেন্দ্র মোদি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ধ্যান ভাঙার পর রোববার (১৯ মে) সাংবাদিকদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আমি সৃষ্টিকর্তার কাছে কখনোই কিছুই চাইনি। খবর হিন্দুস্তান টাইমসের।

শনিবার (১৮ মে) কেদারনাথ গুহায় ধ্যানে বসেন মোদি। রোববার সকালে ধ্যান ভেঙে কেদারনাথ গুহা থেকে বেরিয়ে বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দেন মোদি। তিনি সাংবাদিকদের বলেন, এখানে আমি শান্তি, প্রার্থনা ও ধ্যানের জন্য এসেছি, আমি সৃষ্টিকর্তার কাছে কাখনো কিছু চাইনা।

ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ চলছে। আট রাজ্যের ৫৯ আসনে রোববার শেষ ধাপের ভোটযুদ্ধ। এসব আসনে প্রায় ১০ কোটি ভোটারের ভোটে ভাগ্য নির্ধারিত হবে ৯১২ প্রার্থীর।

পশ্চিমবঙ্গের ৯ আসন ছাড়াও ভোট হচ্ছে বিহারের ৮, ঝাড়খণ্ডের ৩, মধ্যপ্রদেশের ৮, পাঞ্জাবের ১৩, চন্ডিগড়ের ১, উত্তর প্রদেশের ১৩ এবং হিমাচল প্রদেশের ৪ আসনে। এসব আসনে প্রায় ১০ কোটি ভোটারের ভোটে ভাগ্য নির্ধারিত হবে ৯১২ প্রার্থীর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *