নিজস্ব প্রতিবেদক ● বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও পাথেয়২৪ডটকম সম্পাদক আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ রবিবার রাতে ঢাকায় ল্যান্ড করছেন। জমিয়তসূত্রে জানা যায়, জাতিসংঘ, মুসলিম কমিনিউটি, আলেম-উলামা, অসংখ্য সেমিনারে যোগদানের পর তিনি ঢাকা ফিরছেন|। একলাখ আলেম, মুফতি ও ইমামের স্বাক্ষর সম্বলিত মানবকল্যাণে শান্তির ফাতওয়া তুলে দিয়েছেন জাতিসংঘসহ আমেরিকার বিশিষ্ট ব্যক্তিদের হাতে।
উল্লেখ্য, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও পাথেয়২৪ডটকম সম্পাদক আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ গত ২৫ জানুয়ারি বুধবার আমেরিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে বুধবার রাতে রওনা হন তিনি।
patheo24/mr


