আরও এক সপ্তাহ বাড়লো দিল্লির কারফিউ

আরও এক সপ্তাহ বাড়লো দিল্লির কারফিউ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানী দিল্লিতে চলমান কারফিউ আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আজ রবিবার (২৫ এপ্রিল) এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ মে পর্যন্ত লকডাউন চলমান থাকবে। এর আগে গত ১৯ এপ্রিল থেকে পরবর্তী এক সপ্তাহের জন্য ২৪ ঘণ্টার কারফিউ জারি করে দিল্লি সরকার। যেটির সময়সীমা আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) সকালে শেষ হবে।

করোনায় ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যের তালিকায় দিল্লি অন্যতম। আগে থেকেই সেখানে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ জারি করা ছিল। যা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। এর মধ্যেই এবার ২৪ ঘণ্টার কারফিউর সময়সীমা ৩ মে পর্যন্ত বাড়লো।

আরও পড়ুন: বিশেষ করোনা মাস্ক আবিস্কার ভারতীয় গবেষকদের

এদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে তিন লাখ ৪৯ হাজার। একইসময়ে মারা গেছেন দুই হাজার ৭৬৭ জন।

এ নিয়ে টানা চারদিন ভারতে তিন লাখের বেশি সংক্রমণ এবং দুই হাজারের বেশি মৃত্যু ঘটলো। দিল্লির বেশ কয়েকটি শীর্ষ হাসপাতাল গত ৪৮ ঘন্টায় অক্সিজেনের ঘাটতির জন্য এসওএস বার্তা পাঠিয়েছে। শনিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সমস্ত মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে দিল্লিকে অক্সিজেন সরবরাহ করার জন্য অনুরোধ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *