আরও কমলো পেঁয়াজের দাম, কেজি ২৯ টাকা

আরও কমলো পেঁয়াজের দাম, কেজি ২৯ টাকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বন্দর দিয়ে আমদানি কমলেও ক্রেতা সংকটের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম আরও কমেছে। একদিনের ব্যবধানে কেজিতে দাম কমেছে ২ থেকে ৩ টাকা। একদিন আগেও বন্দরে প্রতিকেজি ইন্দোর জাতের পেঁয়াজ ৩২ থেকে ৩৩ বিক্রি হলেও বর্তমানে তা কমে ২৯ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে দাম কমায় পেঁয়াজ কিনতে আসা পাইকারদের মধ্যে স্বস্তি ফিরেছে।

বন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, দেশের বাজারে পেঁয়াজের চাহিদা মেটাতে বন্দর দিয়ে আমদানি অব্যাহত আছে। তবে সম্প্রতি ভারতে বন্যার কারণে পেঁয়াজের জমি নষ্ট হয়ে যাওয়ায় সরবরাহ কিছুটা কমেছে। এতে বাড়তি দামে পেঁয়াজ কেনায় দেশের বাজারেও পেঁয়াজের দাম বাড়ছিল। তবে হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ায় মানুষ পেঁয়াজ কেনার পরিমাণ কমিয়ে দিয়েছেন এতে দেশের বিভিন্ন মোকামগুলোতে বেচাকেনা কমে গেছে। বন্দরে যেসব পাইকাররা পেঁয়াজ কিনতে আসতো তারাও আগের মতো আসছে না। এতে করে আমদানি হওয়া ভারতীয় পেঁয়াজের চাহিদা কমায় ও গরমে পেঁয়াজ পচে নষ্ট হওয়ার আশঙ্কায় লোকসানে বিক্রি করে দিচ্ছেন ব্যবসায়ীরা।

এদিকে বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। তবে পেঁয়াজ আমদানির পরিমাণ আগের তুলনায় কিছুটা কমেছে। সোমবার বন্দর দিয়ে ১৯টি ট্রাকে ৫৪২ টন পেঁয়াজ আমদানি হয়েছে। সেখানে রবিবার ২৭টি ট্রাকে ৭৮৯ টন পেঁয়াজ এসেছে। আর শনিবার বন্দর দিয়ে ৩৩টি ট্রাকে ৯১৯ টন পেঁয়াজ এসেছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *