আরও সহজ হলো ভারতের ভিসা

আরও সহজ হলো ভারতের ভিসা

নিজস্ব প্রতিবেদক : আগামী ১০ সেপ্টেম্বর থেকে রাজশাহী এবং রংপুর আইভিএসিগুলোতে ভিসা আবেদন জমা দিতে এ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হবে না। আগাম এ্যাপয়েন্টমেন্ট ছাড়াই রাজশাহী এবং রংপুর আইভিএসিগুলোতে পর্যটকরা সরাসরি তাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন। আইভিএসিগুলোতে সকাল ৮-৩০ থেকে দুপুর ১২-৩০ পর্যন্ত আবেদনপত্র নেয়া হবে। ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ভ্রমণ ছাড়া অন্যান্য ভিসা ক্যাটাগরি যেমন মেডিকেল ভিসা, ব্যবসায়, সম্মেলন ও অন্যান্য ভিসা আবেদন আগের মতই সরাসরি জমা দেয়া যাবে। অধিকন্তু প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের জন্য সরাসরি অন্য কাউন্টারে আবেদনপত্র জমাদান বলবৎ থাকবে। ভ্রমণ ভিসার জন্য ভারতে ভ্রমণের নিশ্চিত টিকেট জমাদানের প্রয়োজন হবে না।

নতুন এই ব্যবস্থা একটি উদ্যোগ যা চট্টগ্রামে ৯ জুলাই ২০১৭ পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এবং রাজশাহী ও রংপুর আইভিএসি গুলোতে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। এ পদক্ষেপের লক্ষ্য হচ্ছে ভারতীয় ভিসাপ্রাপ্তি সহজতর করা এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *