আরও ৪৩ প্রাণহানি, আক্রান্ত ৩৮০৯

আরও ৪৩ প্রাণহানি, আক্রান্ত ৩৮০৯

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪৩ জনের মৃত্যু ঘটেছে। এ নিয়ে কভিড-১৯-এ আক্রান্ত হয়ে মোট ১৭৩৮ জন মারা গেলেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৮০৯ জন। গতকাল শনাক্ত হয়েছিলেন ৩৫০৪ জন।

রোববার (২৮ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বুলেটিনে।

গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক কোটির ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ। তবে সাড়ে ৫৪ লাখ ৪৭ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *