আরও ৪ দেশের জন্য রাশিয়ার আকাশপথ নিষিদ্ধ

আরও ৪ দেশের জন্য রাশিয়ার আকাশপথ নিষিদ্ধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেনে হামলার পর এবার পূর্ব ইউরোপের চার দেশের জন্য আকাশপথ নিষিদ্ধ করল রাশিয়া।

দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ লাতভিয়া, লিথুনিয়া, স্লোভেনিয়া ও এস্তোনিয়ার জন্য রোববার সকালে এ নিষেধাজ্ঞা আরোপ করে। খবর আনাদোলুর।

রাশিয়ার কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, পূর্ব-ইউরোপের ওই চার দেশ রাশিয়ার জন্য তাদের আকাশপথ বন্ধ করায় পাল্টা ব্যবস্থা হিসেবে মস্কো এ সিদ্ধান্ত নিয়েছে।

ট্রানজিট ফ্লাইটের জন্যেও দেশগুলোর বিমানবন্দর ব্যবহার করতে দেওয়া হবে না।

এ আগে চেক রিপাবলিক, যুক্তরাজ্য, বুলগেরিয়া, পোল্যান্ড ও রোমানিয়ার জন্য নিজের আকাশপথ বন্ধ করে রাশিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *