পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি কে গত বছরের ২০শে অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর হত্যা করা হয়। এ ঘটনার বিচার শুরু হয়েছে সৌদি আরবে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি আদালতে দেশটির রাজতন্ত্রবিরোধী সাংবাদিক জামাল খাশোগি হত্যা মামলায় ১১ জনের বিচার শুরু হয়েছে। এর আগে তুরস্ক এ ঘটনার বিচার তাদের দেশের মাটিতে করতে চায়। তবে শেষ পর্যন্ত তা সৌদি আরবেই শুরু হয়েছে।
সৌদি সরকারি আইনজীবীরা এ মামলায় বিবাদীদের পাঁচজনের মৃত্যুদণ্ড চেয়েছেন। আইনজীবীরা দাবি করছেন, জামাল খাশাগিকে বুঝিয়ে-শুনিয়ে দেশে ফিরিয়ে আনার জন্য কয়েকজন সৌদি এজেন্টকে ইস্তাম্বুল পাঠানো হয়েছিল। কিন্তু শৃঙ্খলাভঙ্গকারী ওই সৌদি এজেন্টরা তাকে হত্যা করেছে।
মামলার প্রথম শুনানিতে ১১ জন আসামি এবং তাদের আইনজীবীরা উপস্থিত ছিলেন। পরবর্তী শুনানির তারিখ এখনো নির্ধারিত হয়নি।
এর আগে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে সৌদি অরবের ১৭ জনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। এর মধ্যে ইস্তাম্বুলের সৌদি কন্সাল জেনারেল মোহাম্মদ আল ওতাইবিও রয়েছেন। যুক্তরাষ্ট্রের বাসিন্দা ও ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশোগি গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কন্স্যুলেটে যাওয়ার পর নিখোঁজ হন। এই ঘটনার পর সৌদি যুবরাজের বিরুদ্ধে তাকে হত্যার নির্দেশ দেয়ার অভিযোগ ওঠে বিশ্বজুড়ে।
খাশোগির নিখোঁজের ঘটনায় নানা বিভ্রান্তিমূলক বর্ণনা হাজিরের প্রায় ১৫ দিন পর খাশোগিকে হত্যার কথা স্বীকার করে সৌদি আরব। রিয়াদের তরফ থেকে দাবি করা হয় সৌদি আরবে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা ব্যর্থ হওয়ায় তাকে হত্যা করে কর্মকর্তারা। বৃহস্পতিবার সৌদি পাবলিক প্রসিকিউটরের দফতর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পর ধস্তাধস্তির পর হত্যা করা হয় খাশোগিকে।
সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবের ১৭ জনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ইস্তাম্বুলের সৌদি কন্সাল জেনারেল মোহাম্মদ আল ওতাইবিও রয়েছেন। যুক্তরাষ্ট্রের বাসিন্দা ও ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশোগি গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কন্স্যুলেটে যাওয়ার পর নিখোঁজ হন। এই ঘটনার পর সৌদি যুবরাজের বিরুদ্ধে তাকে হত্যার নির্দেশ দেয়ার অভিযোগ ওঠে বিশ্বজুড়ে।