আরেক শাহাবাগ যেন দিল্লির শাহিনবাগ

আরেক শাহাবাগ যেন দিল্লির শাহিনবাগ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবি জানিয়ে ২২ দিন ধরে আন্দোলন চলছে। দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গায়ে শাল আর চাদর জড়িয়ে আকাশের তলায় আজও তারা বসে আছেন। আর স্লোগানে গলা মেলাচ্ছেন সাবাই।

দিল্লির শাহিনবাগে চলতি মাসেও প্রায় দু’শ মুসলিম নারী এক সঙ্গে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সঙ্গে রয়েছে তাদের হিন্দু, শিখ, বৌদ্ধ বোন ভাইয়েরা। আর দূরে দেশের নানা প্রান্তে চার দেওয়ালের উষ্ণতায় বসে থেকেও অনেক নারীরা তাদের স্লোগানে গলা মেলাচ্ছেন। সবার মনে আশা। এ আন্দোলন মিথ্যা নয়। এ আন্দোলন বিফলে যাবে না।

২৩ মাস বয়সী এক শিশুকে কোলে নিয়ে আন্দোলনে নেমেছেন এক নারী। সন্তানকে বুকের দুধ খাইয়ে সেই মা রেহানা খাতুন বলছেন, ‌যদি আসিয়ানা বড় হয়ে জিজ্ঞেস করে যে যখন তার ওপর অত্যাচার হচ্ছিল তখন তার মা তার জন্য কী করেছিল?‌ তখন আমি কী জবাব দেব?‌

ধর্মের ভিত্তিতে, নিজেদের পায়ের জমির অধিকার সরে যেতে দেবেন না তারা। হাতে জাতীয় পতাকা, গলায় জাতীয় সঙ্গীত। এই তো দেশপ্রেম। আবার একটি ছোট শিশু মাইকে গলা ফাটিয়ে ‘‌আজাদি’ স্লোগানে অবস্থান কাঁপিয়ে দিচ্ছে।‌ এসব ছবি যেন অনেকদিন পর আবার বিশ্ব দেখছে এই ভারতে।

সুপ্রিম কোর্টের শুনানির আগে তাদের অবস্থান আন্দোলন থেমে যাওয়ার কোনো প্রশ্নই নেই। আর যদি তাতেও কোনো সমাধান না হয়, তাহলে ২৩ মাসের‌ আসিয়ানা থেকে শুরু করে ৯১ বছরের আসমা বিবি সবাই বুকে পুলিশের গুলি খেতেও রাজি। আন্দোলনে আসা মরিয়াম খাঁ নামের এক নারী বললেন, ‘‌কী করবে?‌ লাঠি চালাবে? মেরে ফেলবে?‌ আমাদের মনে তবু প্রেমই থাকবে।‌’‌

আন্দোলনটা শুরু হয়েছিল ১০ থেকে ১৫ জন নারী দিয়ে। আজ সেই সংখ্যাটি দাঁড়িয়েছে দু’শতে। মনে পড়ে যায় ঢাকার শাহাবাগের প্রজন্ম চত্ত্বরের কথা। সালটা ২০১৩। খুব বেশি আগের না। দক্ষিণ এশিয়ার গণ আন্দোলনের প্রতীক হয়ে গিয়েছিল শাহাবাগ। রাজাকারদের ফাঁসির বিরুদ্ধে এভাবেই রাস্তায় চলে এসেছিল পুরো বাংলাদেশ। বসে পড়েছিল রাস্তায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *