‘আরো হামলা হবে চীন ও পাকিস্তানের ওপর’

‘আরো হামলা হবে চীন ও পাকিস্তানের ওপর’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের বন্দর নগরী গোয়াদারে বিলাসবহুল পাঁচ-তারকা হোটেলে হামলার দায় স্বীকার করেছে। সেইসঙ্গে এক টুইটার বার্তায় বিদ্রোহী গোষ্ঠীটি চীন ও পাকিস্তানের ওপর আরো হামলা চালানো হবে বলে জানিয়েছে।

শুক্রবার (১০ মে) বিকাল ৫ টা নাগাদ কন্টিনেন্টাল হোটেলে ৩ জন বন্দুকধারী হামলা চালায়। এতে এখন পর্যন্ত ৪ জন নিহত হওয়ার খবর মিলেছে। নিহতদের মধ্যে হামলাকারীরাও আছে বলে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া হামলায় আরো ২ জন আহত হয়েছে।

বিদ্রোহী গোষ্ঠী বিএলএ বলছে, তারা চীনা এবং অন্য বিদেশী বিনিয়োগকারীদের টার্গেট করেছে এবং তারা তাদের লক্ষ্য পূরণ করেছে।

গোয়াদারে চীন শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে।এই হোটেলটিতে নিয়মিত প্রচুর বিদেশী থাকেন। তবে রমজান মাসের জন্য এদিন ( গতকাল) বেশী সংখ্যক বিদেশী ছিল না বলে ওই হোটেলের পক্ষ থেকে বলা হয়েছে। বালুচিস্তান পাকিস্তানের সবচেয়ে দরিদ্র এবং অনগ্রসর প্রদেশ। সেখানে বহুদিন ধরে সশস্ত্র বিচ্ছিন্নতবাদীদের আন্দোলন চলছে।

তথ্যসূত্র: বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *