আর্থিক সংকটে পড়তে যাচ্ছে ফিলিস্তিন

আর্থিক সংকটে পড়তে যাচ্ছে ফিলিস্তিন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আবরবিশ্বের আর্থিক সহায়তা কমে যাওয়ায় বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। ২০১৯ সালের তুলনায় এবছর অর্ধেক বিদেশি সহায়তা হারায়। ২০২০ সালে দেশটির রাজস্ব ঘাটতি ৭০ শতাংশ।

উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের ফলে আরো বেশি আর্থিক সহায়তা হারানোর আশঙ্কা করছে তারা।

ফিলিস্তিনের অর্থ মন্ত্রণালয় জানায়, গত মার্চের পর থেকে রামাল্লাহ কোনো আরব দেশের পক্ষ থেকে ফান্ড পায়নি। চলতি বছরের প্রথম সাত মাসে ফিলিস্তিন কর্তৃপক্ষ ২৫৫ মিলিয়ন মার্কিন ডলার বিদেশি সহায়তা লাভ করেছে, ২০১৯ সালে একই সময়ে যার পরিমাণ ছিল ৫০০ মিলিয়ন মার্কিন ডলার।

গত বছর প্রথম সাত মাসে আরব দেশগুলো থেকে ফিলিস্তিন পেয়েছিল ২৬৭ মিলিয়ন মার্কিন ডলার, যা ৮৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৮ মিলিয়ন মার্কিন ডলারে। সহায়তা বন্ধের পেছনে করোনাভাইরাসকে কারণ হিসেবে দেখালেও আরব-ইসরায়েল সম্পর্ক চুক্তি এ ক্ষেত্রে ভূমিকা রাখছে।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি এক সংবাদ সম্মেলনে তহবিল কমে যাওয়ার ব্যাপারে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিষেধাজ্ঞার মুখে বেশির ভাগ আরব দেশ আরব সামিটের সিদ্ধান্ত অনুযায়ী ফিলিস্তিনের জন্য ১০০ মিলিয়নের প্রতিশ্রুতি রক্ষা করেনি। যেমনটি প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, আমরা জানি না, এটা কি করোনা মহামারির আর্থিক সংকটের ফল, নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধের।’

আরব দেশগুলোর ভেতর সৌদি আরব ও কাতার এখনো ফিলিস্তিনকে অর্থ সহায়তা করে আসছে। সৌদি আরব ২০১৩ সাল থেকে ফিলিস্তিনকে প্রতি মাসে ২০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে আসছে এবং গত মার্চে হামাস নিয়ন্ত্রিত গাজায় আগামী ছয় মাসে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয় কাতার।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *