আর্মেনিয়াকে এই শেষ সুযোগ : আজারবাইজান প্রেসিডেন্ট

আর্মেনিয়াকে এই শেষ সুযোগ : আজারবাইজান প্রেসিডেন্ট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, আর্মেনিয়াকে শান্তিপূর্ণ উপায়ে দ্বন্দ্ব ও সংঘাত নিরসনের এই শেষ সুযোগ দেয়া হচ্ছে।

শুক্রবার (০৯ অক্টোবর) মস্কোতে শান্তি আলোচনার জন্য আর্মেনিয়া ও আজারবাইজানের বৈঠকের আগে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

আজারবাইজানের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানে আরও একটা সুযোগ দিতে চাই। এটাই তাদের জন্য শেষ সুযোগ। তিনি বলেন, আমরা আমাদের ভূমিতে যেকোনো উপায়ে ফিরে যাব। এটা তাদের জন্য ঐতিহাসিক সুযোগ।’

ইলহাম আলিয়েভ জানান, তার দেশ আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু কোনো দেশের প্রভাবে আর্মেনিয়াকে কোনো ছাড় দেয়া মেনে নেয়া হবে না।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বানে শান্তি আলোচনার জন্য রাজি হয় আজারবাইজান ও আর্মেনিয়া। রাশিয়ার রাজধানী মস্কোতে যুদ্ধরত ওই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ অংশ নেবেন। খবর এএফপির।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যারিয়া জখারভা বলেন, ‘বাকু ও ইরাভান নিশ্চিত করেছেন যে তারা মস্কো শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন। সেখানে এ আলোচনায় অংশগ্রহণের জোরালো প্রস্তুতি চলছে।’

মস্কো টাইমসের খবরে বলা হয়, প্রথমবারের মতো দুই দেশের শীর্ষ কূটনীতি পর্যায়ের আলোচিত ওই বৈঠক শুক্রবার রাশিয়ার স্থানীয় সময় দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনার জন্য যুদ্ধরত আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীকে মস্কো সফরের আমন্ত্রণ জানান।

তিনি বলেন, মানবিক কারণে নাগোরনো-কারাবাখে যুদ্ধ বন্ধ করা উচিত।

আজারবাইজান ও জাতিগত আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে প্রায় দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ না দেখা দেয়ার পর পুতিন এমন আমন্ত্রণ জানালেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *