আর তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই

আর তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সম্প্রতি দেশের উপর দিয়ে বয়ে যাওয়া লঘুচাপের আগেও সহনীয় পর্যায়ে ছিল না তাপমাত্রা। লঘুচাপের সময় নেমে আসে তাপমাত্রা, প্রায় পুরো দেশেই বৃষ্টির সঙ্গে চলে আসে শীতভাব। বেশ কয়েকদিন হলো লঘুচাপ বিদায় নিয়েছে। তবে তারপর থেকে তাপমাত্রা রয়েছে সহনীয় পর্যায়ে, যাকে বলা যায় ‘আরামদায়ক তাপমাত্রা’।

আবহাওয়াবিদরা বলছেন, দেশের তাপমাত্রা আর বাড়ার সম্ভাবনা নেই। নভেম্বর মাস থেকে ধীরে ধীরে দেশের তাপমাত্রা আরও কমতে থাকবে। ডিসেম্বর থেকে শুরু হবে শীত।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সারাদেশে কোনো বৃষ্টি ছিল না। সব জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ থেকে ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে। আগামী সাত দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনাও নেই।

এ বিষয়ে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, ‘এখন থেকে আর তাপমাত্রা বাড়ার সুযোগ নেই। নভেম্বরের থেকে তাপমাত্রা পর্যায়ক্রমে আস্তে আস্তে কমতে থাকবে। ডিসেম্বরে আমরা শীত ঘোষণা করব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *