আলজেরিয়ায় দাবানলে ২৫ সেনাসহ ৪২ জনের মৃত্যু

আলজেরিয়ায় দাবানলে ২৫ সেনাসহ ৪২ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দাবানলে পুড়ছে ইউরোপ। এবার আফ্রিকাতেও দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়াতে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে।

পাহাড়-পর্বত ঘেরা পানিহীন শুষ্ক কবাইল গ্রামে দাবানলের আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয়দের আগুন থেকে উদ্ধার করতে মঙ্গলবার (১০ আগস্ট) আলজেরিয়ার সেনা জওয়ানরা সেখানে যায়। অন্যদের রক্ষা করতে গিয়ে নিজেরাই আগুনের মধ্যে আটকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৫ জনের। আরও ১১ জন আহত হয়। সাতজন সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে।

আলজেরিয়ার প্রেসিডেন্ট জানান, সেনারা অন্তত ১০০ জন সাধারণ মানুষকে রক্ষা করেছে। কাবাইল অঞ্চল থেকে তাদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী দেশের একটি টিভি চ্যানেলকে জানিয়েছেন, এখনও পর্যন্ত আগুনে মৃত্যু হয়েছে ৪২ জনের। তবে মঙ্গলবারের ঘটনা এখনো পর্যন্ত সবচেয়ে মর্মান্তিক।

প্রধানমন্ত্রীর আশঙ্কা, যে ভাবে আগুন ছড়াচ্ছে, তাতে রাজধানী শহরও আক্রান্ত হতে পারে। আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইউরোপের বহু অঞ্চলে দাবানল হয়েছে। তুরস্কের আগুন ভয়াবহ জায়গায় পৌঁছেছে। এবার আগুন ছড়ালো আফ্রিকাতেও। পরিবেশবিদরা বলছেন, বিশ্ব উষ্ণায়নের কারণেই এমন হচ্ছে। জলবায়ুর পরিবর্তন হচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে আরো ভয়াবহতার মুখোমুখি হতে হবে।

সূত্র : ডয়চে ভেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *