নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ; আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, সব ষড়যন্ত্র প্রতিহত করে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে।
শনিবার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশরদী ইউনিয়নের দহিসারা গ্রামে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সৈয়দা সাজেদা চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে চারতলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনের উদ্বোধন করেন তিনি।
চরযোশরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মান্নান মোল্যার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর বাবলু চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, চরযোশরদী ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিক, সাবেক চেয়ারম্যান খন্দকার ওহিদুল বারী আলম, কলেজের অধ্যক্ষ আফতাব হোসেন প্রমুখ।


