আলেমদের সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী : আল্লামা শফী

পাথেয় রিপোর্ট : আল-জামিয়াতুল আহ্লিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা আহমদ শফী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেমদের সম্মানিত করেছেন। কওমি মাদ্রাসার দাওরা হাদিসকে মাস্টার্সের সমমর্যাদা দিয়েছেন। তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

আল্লামা শফী বলেন, খালেদা জিয়া আলেমদের কিছু দেননি। এ জন্য তিনি এখন আফসোস করছেন। বড় বড় আলেমরা কওমি মাদ্রাসার দাওরা হাদিসকে মাস্টার্সের সমমর্যাদা চেয়েছিলেন কিন্তু কোনো সরকারের আমলেই এটির স্বীকৃতি পাওয়া যায়নি। শেখ হাসিনা এ স্বীকৃতি দিয়ে আলেমদের এ মর্যাদা দিয়ে প্রশংসা নিয়ে নিয়েছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁয় বেফাকুল মাদারিসিল আরাবিয়া সোনারগাঁ শাখার আঞ্চলিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আরও শফী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাবলিগ জামাতের জন্য অনেক জায়গা-জমি দিয়েছেন। ওনার মেয়ে শেখ হাসিনা আমাদের মাস্টার্স পাসের মর্যাদা দিয়েছেন। যা দুনিয়াতে এখনও কেউ দেয়নি।

সোনারগাঁবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা অনেক ভাগ্যবান কারণ এ সোনারগাঁ থেকে এক সময় এলেমে হাদিসের চর্চা শুরু হয়েছিল। আমার অনুরোধ সোনারগাঁয়ের প্রত্যেকটি মানুষ তার পরিবার থেকে অতন্ত একটি ছেলেকে আলেম মুফতি বানাবেন।

অনুষ্ঠানে আল্লামা মুফতি মুহাম্মদ হাতেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল হক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা আব্দুল কাদের, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ প্রমুখ।

এরআগে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং-টঙ্গীবাড়ী মডেল স্কুল মাঠে শুক্রবার (২৬ জুলাই) ‘ইসলামী তৌহিদী জনতা’ এর ব্যানারে আয়োজিত ইসলামি মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছিলেন, আমরা কোনোদিন বাতিলের সঙ্গে মিলব না। মানুষ ও আলেমদের পিটিয়ে মারা তাবলিগ জামাতের কাজ না, যারা মারে তারা তাবলিগ জামাতের কিছু হতে পারে না। ইসলাম শান্তির ধর্ম। আমরা দেওবন্দি, দেওবন্দি, দেওবন্দি।

সাদ সাহেবের অনুসারী পরিচয়ে যেন কেউ ব্যক্তি কেন্দ্রিক তাবলিগি কাজ করতে না পারে। ভ্রান্ত মতবাদের অনুসরণের মাধ্যমে এদেশে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এ ব্যাপারে সরকারের প্রতি ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

আল্লামা আহমদ শফী বলেন, মুন্সীগঞ্জ জেলা ও ঢাকা দক্ষিণ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সভাপতি মাওলনা আব্দুল হামিদের সভাপতিত্বে ইসলামী মহা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, সোনারং-টঙ্গীবাড়ী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, রামপাল ইউপি চেয়ারম্যান বাচ্চু প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *