আলেম ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : বাবুনগরী

আলেম ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : বাবুনগরী

পাথেয় রিপোর্ট : দেশ এবং জাতির কল্যাণে আলেম ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী।

বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর একটি রেস্টুরেন্টে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

জুনায়েদ বাবুনগরী বলেন, আল্লাহ সাংবাদিকদের দেশ, জাতি ও দ্বীনের খেদমত করার বিশেষ সুযোগ দিয়েছে। দেশ ও ইসলামের জন্য এ সুযোগ সঠিকভাবে কাজে লাগানো উচিত। একই সঙ্গে আলেমরা ইসলামের খেদমতে কাজ করে যাচ্ছেন। আলেম ও সাংবাদিকরা যৌথভাবে দেশ ও ইসলামের জন্য কাজ করলে সে কাজ আরও ফলপ্রসূ হবে বলে আমরা প্রত্যাশা করি। একই সঙ্গে সে কাজে আল্লাহর রহমত পাওয়ারও সম্ভাবনা থাকে।

আরআরএফ সভাপতি ফয়েজ উল্লাহ ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, বেসরকারি হজ এজেন্সি মালিকদের সংগঠন-হাবের সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম, মহাসচিব ফারুক আহমেদ সরদার, সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতি, খেলাফত আন্দোলনের আমির মাওলানা জাফরুল্লাহ খান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, হাবের সাবেক সিনিয়র সহসভাপতি ফরিদ আহমেদ মজুমদার, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব আবুল খায়ের, খেলাফতে ইসলামীর মহাসচিব মাওলানা ফজলুর রহমান, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা মুহিউদ্দিন ইকরাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, অপর অংশের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, আরআরএফের সাবেক সভাপতি শামসুল ইসলাম প্রমুখ।

হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, হাব সব সময় আল্লাহর মেহমান হাজিদের সেবায় কাজ করে যাচ্ছে। হজ ব্যবস্থাপনায় দুর্নীতি অনিয়ম বন্ধে কাজ করছে। এ কাজে সাংবাদিকরা যদি সহযোগিতা না করতো তাহলে হাবের উদ্যোগ ফলপ্রসূ হতো না। সাংবাদিকদের সহযোগিতার কারণেই বর্তমানে হজ ব্যবস্থাপনা আগের থেকে অনেক উন্নত হয়েছে। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *