আলেম নয়, এমপিদের সম্পদ খুঁজুন : হারুন

আলেম নয়, এমপিদের সম্পদ খুঁজুন : হারুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের আলেম সমাজ ভালো নেই, উল্লেখ করে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, বর্তমান সময়ে ভয়াবহ নিপীড়নের শিকার হচ্ছেন আলেমরা। লকডাউনের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডে নেয়া হয়েছে। সম্পদের খোঁজ করার নামে হয়রানি করা হয়েছে। এসব বন্ধ করার জন্য আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

মঙ্গলবার (১৫ জুন) জাতীয় সংসদে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিলের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন হারুনুর রশীদ এমপি। তিনি বলেন, সংবিধানে স্পষ্ট উল্লেখ করা আছে- ধর্মের কারণে কারো প্রতি নিপীড়ন কিংবা বৈষম্য করা যাবে না। কিন্তু আমাদের দেশে এই মুহূর্তে চলছে ঠিক উল্টোটা।

নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানকে নিয়েও সংসদে কথা বলেছেন এমপি হারুন। তিনি বলেন, ‘স্যোশাল মিডিয়ায় খুব জনপ্রিয় দেশের একজন আলেম আজ পাঁচদিন ধরে নিখোঁজ। তাকে উদ্ধারে কোনো উদ্যোগ নেই। থানায় মামলাও নেয়া হয়নি। তবে ভিন্ন অবস্থান দেখা গেছে একজন নায়িকার বেলায়।’

বিএনপির এই সংসদ সদস্য আরো বলেন- খবরে দেখলাম, আলেমগণের সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আমি বলতে চাই, যদি হিম্মত থাকে তাহলে ৩৫০ জন এমপির সম্পদের খোঁজে নামুন। এটা জনগণের কাছে বেশ সমাদৃত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *