আল্লামা আশরাফ আলীর ইন্তেকালে ধর্ম প্রতিমন্ত্রীর শোক

আল্লামা আশরাফ আলীর ইন্তেকালে ধর্ম প্রতিমন্ত্রীর শোক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম, আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর সিনিয়র সহসভাপতি ও জামিয়া শারইয়্যাহ মালিবাগের মুহতামিম শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শােক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, মাওলানা আশরাফ আলী ছিলেন দেশের বিশিষ্ট আলেমেদ্বীন, হাদিস শাস্ত্রের পণ্ডিত, বয়ােজ্যেষ্ঠ আলেম ও অসংখ্য দীনি শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক।

প্রতিমন্ত্রী বলেন, কওমি মাদরাসার সনদের স্বীকৃতিসহ কওমি শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে মরহুমের বিশেষ অবদানের কথা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দীনি শিক্ষার প্রচার ও প্রসারে মরহুমের বিশেষ অবদানের কথা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

শােক বার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন। একই বার্তায় তিনি মরহুমের শােকসন্তোপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১.৪০ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *