পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর একান্ত খাদেম মাওলানা জুনায়েদ।
এর আগে বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এরপর আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে অ্যাম্বুলেন্স করে তাঁকে হাসপাতালের দিকে রওয়ানা করা হয়। কিন্তু হাসপাতালে যাবার পথেই তাঁর মৃত্যু হয়।
প্রসঙ্গত, আল্লামা জুনায়েদ বাবুনগরী ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এর আগেও তিনি কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।


