আল্লামা মাসঊদের ইমামতিতে শোলাকিয়ায় ১৯০তম ঈদের জামাত অনুষ্ঠিত

আল্লামা মাসঊদের ইমামতিতে শোলাকিয়ায় ১৯০তম ঈদের জামাত অনুষ্ঠিত

মিজান খন্দকার :: ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ১০টায়। এ বছর এই ঈদগাহে অনুষ্ঠিত হলো ১৯০তম জামাত। হিংসুকদের যেনো এবারের ঈদের জামাত স্পষ্ট একটি জবাব।আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ হেলিকপ্টারে সকালে পুলিশ লাইন মাঠে নামেন। পরে সরাসরি শোলাকিয়ায় পৌঁছে তিনি ঈদের জামাত পরিচালনা করেন এবং খুতবা দেন। সবাইকে শুকরিয়া জানিয়ে, এবারের ঈদের জামাত জঙ্গিবাদের বিরুদ্ধে একটি স্পষ্ট বিজয় উল্লেখ করে দেশ, জাতি ও সমগ্র বিশ্বের শান্তি কামনায় দুআ করেন।

রেওয়াজ অনুযায়ী নামাজ শুরুর পাঁচ মিনিট আগে ৩টি, তিন মিনিট আগে ২টি ও এক মিনিট আগে ১টি বন্দুকের গুলি ছুঁড়ে সমবেত মুসল্লিদের নামাজ আদায়ের প্রস্তুতির জন্য সংকেত দেয়া হয়। এ বছর জামাতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

দেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় শোলাকিয়া ঈদগাহে। গত বছরের এই দিনে নামাজ শুরুর ঘণ্টাখানেক আগে ঈদগাহ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এই হামলায় কর্তব্য পালনরত দুই পুলিশ কনস্টেবল ঘটনাস্থলেই এবং পুলিশ-জঙ্গি গুলি বিনিময়ের সময় একজন গৃহবধূ ও এক জঙ্গি মারা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *