আল্লামা মাসঊদের কারামুক্তির ১৪তম দিবস আজ
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: আজ ১৪তম কারামুক্তি দিবস। জামায়াতে ইসলামী ও শিবিরের ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এই দিনেই মুক্তি লাভ করেছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। জামায়াতের অভিশপ্ত কারামুক্তির পর আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে তিনি বলেছিলেন, আমার জীবনে আল্লাহপ্রেমের এই সময় আর পাবো না। ইবাদতের এই নিবিড় সময় আর কীভাবে পাবো। কখনোই পাইনি।
গ্রেফতারের সময় ইসলামিক ফাউন্ডেশনে পরিচালক পদে চাকরি করছিলেন বর্ষীয়ান এই আলেমেদ্বীন। ২০০৫ সালের ২২ আগস্ট সোমবার ইংল্যান্ডে একটি উচ্চতর সেমিনারে যোগদানের জন্য বিমানবন্দরে গেলে ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
আট মাস পর্যন্ত জেলজুলুম সইতে হয় তাকে। পরে ২০০৬ সালের ১৫ মার্চ শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ কারাগার থেকে মুক্তি লাভ করেন।
উল্লেখ্য, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর ওপর আনা কোনো অভিযোগই প্রমাণিত হয়নি।
বিশ্লেষকগণ বলছেন, ২০০৫ সালের আগস্টে আল্লামা মাসঊদকে কারাগারে নিয়ে চরম ভুল করেছিল। ১৫ মার্চ মুক্ত হয়ে আল্লামা মাসঊদ বলেছিলেন আমার জীবনে আল্লাহপ্রেমের এই সময় আর পাবো না। ইবাদতের এই নিবিড় সময় আর কীভাবে পাবো। কখনোই পাইনি।
তারা বলেন, আল্লামা মাসঊদ মাকামে বেলায়েত তথা আল্লাহপ্রেমের অবস্থান থেকে মাকামে নবুওয়াত তথা নবুওয়াতী কর্মাবস্থানে কারামুক্তির পর নিজেকে নিয়োজিত করেছেন।
বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর কারামুক্তির ১৪তম দিবস উপলক্ষে আজ ১৪ মার্চ রোববার গণতন্ত্রী পার্টি রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তিন তলায় বেলা ৩টায় আবদুস সালাম সেমিনার কক্ষে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে উপস্থিত থাকবেন বর্ষীয়ান স্কলারগণ।
সূত্র জানিয়েছে, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ্ও এ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভাষণ পেশ করবেন।


