আল্লামা শফীর কবর জিয়ারত করলেন মাওলানা সদরুদ্দীন মাকনুন

আল্লামা শফীর কবর জিয়ারত করলেন মাওলানা সদরুদ্দীন মাকনুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সদ্য প্রয়াত বেফাকের সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারি জেনারেল ও ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন।

শুক্রবার (১১ ডিসেম্বর) বাদ জুমা কবর জিয়ারত করেন তিনি। মাওলানা মাকনুনের সাথে বাংলাদেশ জমিয়তুল উলামার একটি প্রতিনিধি দল ছিলেন বলেও জানা যায়।

প্রতিনিধি দলের মাওলানা আব্দুস সালাম পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমরা চট্রগাম শহরে একটি ইসলাহী প্রোগ্রামের উদ্দেশ্যে এসেছি। বাদ মাগরিব আমাদের এই প্রোগ্রাম শুরু হবে। এরআগে আমরা সুযোগে নিপীড়িত বৃদ্ধ শহীদ আল্লামা আহমদ শফীর (রহ.) কবর জিয়ারত করে নিলাম আলহামদুলিল্লাহ।

উল্লেখ্য, আল্লামা আহমদ শফী ছিলেন একাধারে দেশের সর্ববৃহৎ কওমি মাদরাসার প্রাক্তন মহাপরিচালক, সম্মিলিত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান এবং হেফাজতে ইসলামের আমীর। দেশের ইতিহাসে একই সঙ্গে এতগুলো শীর্ষপদে থেকে সুচারুরূপে দায়িত্ব পালন করা আল্লামা আহমদ শফী ১৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আজগর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *