পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সভাপতি ও চট্টগ্রাম মুঈনুল ইসলাম মাদরাসার মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে শোক জানিয়েছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক শোকবার্তায় গভীর শোক জানিয়েছেন তারা।
এ শোক বার্তায় তারা বলেছেন, শাহবাগের ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনে আল্লামা শাহ আহমদ শফীর ভূমিকা চির স্মরণীয় হয়ে থাকবে। আল্লামা শাহ আহমদ শফি দীনি শিক্ষার প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি কাওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড- বেফাকের চেয়ারম্যাান এবং আল হাইয়াতুল উলইয়া লিল জামায়াতিল কাওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমসাময়িক কালের আধ্যাত্মিক জগতের রাহবর আল্লামা শফি শিরক, বেদাতের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।
প্রদত্ত যৌথ শোক বার্তায় খেলাফত মজলিস নেতৃদ্বয় মরহুম আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে রুহের মাগফিরাত কামনা করে তার জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
/এএ


