আল্লামা শফীর শয্যাপাশে সাইয়্যেদ মাহমুদ মাদানী

আল্লামা শফীর শয্যাপাশে সাইয়্যেদ মাহমুদ মাদানী

আব্দুল্লাহ শাকির ● হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর আল্লামা আহমদ শফীর চিকিৎসার সার্বিক তত্বাবধান করছেন জমিয়তে উলামায়ে হিন্দের জেনারলে সেক্রেটারী সাইয়্যেদ মাহমুদ মাদানী ।
গত মাসের শেষের দিকে শাষকষ্ট জনিত অসুস্হতার কারণে চিকিৎসা নিতে ভারতে যান আল্লামা শফী , দিল্লিতে পৌছার পর স্হানীয় একটি হাসপাতালে চিকিৎসার সার্বিক ব্যবস্হা করেন মাওলানা মাহমুদ মাদানী।

চিকিৎসার ফাঁকে নি:সঙ্গতা দূর করার লক্ষে একান্তে সময় দেন মাওলানা মাদানী এসময় শরিরীক খবরা খবর সহ তাঁর প্রতিষ্ঠানের ও খোজ খবর নেন ।

আল্লামা শফী ও তাঁর কর্মতৎপরতার প্রশংসাকরে বলেন “আল্লাহ আপনাকে আপনার দাদা সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানী এবং বাবা আস্আদ মাদানীর যোগ্য উত্তরসূরী বানিয়েছেন ”।

শাইখুল হিন্দের মিশন বস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনকারী আখ্যায়িত করে তাঁর কর্ম তৎপরতার দিন দিন উন্নতি কামনা করেন।

দীর্ঘ এক সপ্তাহ চিকিৎসার পর আল্লামা শফি এখন সুস্থতার পথে ।আগামীকাল ডাক্তারী রিপোর্ট ভাল থাকলে পাঁচ আগষ্ট দেশে ফেরার কথা রয়েছে ।

উল্লেখ্য: সাইয়্যেদ আরশাদ মাদানী ইংল্যান্ড সফরে থাকায় ফোনে তার সার্বিক খোজ খবর নেন। দারুল উলুম দেওবন্দে গেলে প্রিন্সিপ্যাল আল্লামা আবুল কাসেম নুমানী তাকে অভ্যর্থনা জানান ।
বর্তমানে তিনি জমিয়তে উলামায়ে হিন্দের অফিসে অবস্থান করছেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *