আল্লামা হাবীবুর রহমান আযমীর ইন্তেকাল

আল্লামা হাবীবুর রহমান আযমীর ইন্তেকাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দারুল উলূম দেওবন্দের প্রবীণ মুহাদ্দিস, ‘ইবন হাজার সানী’ বা দ্বিতীয় ইবনে হাজার নামে খ্যাত ভারতের প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা হাবীবুর রহমান আযমী ইন্তেকাল করেছেন। রমজানের শেষ দিন আজ বৃহস্পতিবার (১৩ মে) সকালে আনুমানিক ৭৭ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

দারুল উলূম দেওবন্দে অধ্যাপনার পাশাপাশি আল্লামা আযমী ভারতীয় মুসলিমদের প্রধান অরাজনৈতিক সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দ এর মজলিসে আমেলার সদস্য ছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ইন্তেকালের আগে আল্লামা আযমী গত কয়েকদিন অসুস্থ ছিলেন। কিছুদিন তিনি আজমগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *