আল্লামা হুসাইন আহমদ বারকোটি চলে গেলেন

আল্লামা হুসাইন আহমদ বারকোটি চলে গেলেন

সিলেট প্রতিনিধি : চলে গেলেন শায়খুল হাদিস আল্লামা হুসাইন আহমদ বারকোটি হযরত। দেশের প্রবীণতম এই আলেমের বিদায়ে সিলেটে নেমে এসেছে শোকের ছায়া।

তিনি সিলেটের আজাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে মাওলানা বারকোটি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

হুসাইন আহমদ বারকোটি ১৯২৬ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলাধীন ‘বারকোট’ গ্রামে জন্মগ্রহণ করেন। প্রবীণ এই আলেম ‘জামেয়া ইসলামিয়া বারকোট’-এর মুহতামিম ছিলেন। পাশাপাশি তিনি পূর্ববাংলার সর্বপ্রাচীন ‘বেসরকারি মাদরাসাশিক্ষা বোর্ড’ আযাদ দীনি এদারায়ে তা’লিম বাংলাদেশ-এর সভাপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। এছাড়াও ছয় দশকেরও বেশি সময় ধরে সিলেটের শীর্ষপর্যায়ের বিভিন্ন মাদরাসায় বুখারী শরীফের দরস প্রদান করে আসছিলেন

হোসাইন আহমদ বারকোটির মৃত্যুতে গভীরভাবে শোকা জানিয়েছেন সিলেটের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এদিকে বারকোটী হুজুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্নেহভাজন কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার হোসাইন।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *