আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত ‘ইলম’ : আল্লামা মাসঊদ

আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত ‘ইলম’ : আল্লামা মাসঊদ

খুলনা মাদানিনগর মাদরাসার বুখারী শরীফের ইফতেতাহী দরস অনুষ্ঠিত

আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত ‘ইলম’ : আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : ইলমে ওয়াহিকে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত আখ্যায়িত করে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, আমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামত অসংখ্য অগণিত। তবে সবচেয়ে বড় নিয়ামত ইলম।

আল্লাহ তাআলার তার নির্বাচিত বান্দাদেরকে ইলমে ওহীর জ্ঞান দান করেন উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, আল্লাহ সবাইকে ইলম অর্জনের যোগ্যতা দিয়েছেন। সবাইকে ইলম দান করেন। তবে ইলমে ওহীর জ্ঞান আল্লাহ তাআলা সবাইকে দেন না। ইলমে ওহীর জ্ঞান একমাত্র তার নির্বাচিত বিশেষ এক শ্রেণীর বান্দাদেরকে দান করেন।

রোববার (৩০ জুন) জামিআ মাদানিয়া আসআদুল উলূম মাদানীনগর খুলনা-এর বুখারী শরীফের ইফতেতাহী দরসে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

ইলমে দ্বীনের সম্পর্ক ওহীর সাথে জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, পবিত্র কুরআনুম মাজীদ পুরোটাই আল্লাহর পরিচয়। তাকে চেনা ও জানার মাধ্যম। দুনিয়াতে যে ইলম, জ্ঞান-বিজ্ঞান প্রচলিত আছে, এইগুলোর সম্পর্ক হয়তো আকলের সাথে, বুদ্ধির সাথে, মেধার সাথে। না হয় এর সম্পর্ক মানুষের অভিজ্ঞতার সাথে। না’হয় উপলব্ধির সাথে। তবে আমরা যে ইলমের তলবে, অন্বেষায়, সন্ধানে এসেছি, এটা এমন এক জ্ঞান, এমন এক ইলম, যার সঙ্গে আকলের কোন সম্পর্ক নেই। এর সম্পর্ক ওহীর সাথে। ওহীর জ্ঞান।

আল্লাহ পরিচয় জানাই প্রকৃত ইলম জানিয়ে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, আল্লাহর তাআলার মারিফত-পরিচয় জানাই বান্দার সবচেয়ে বড় ইলম। আর আল্লাহ তাআলাকে জানতে হলে, বুঝতে হলে কুরআনুল কারীম জানতে হবে, বুঝতে হবে। আর কুরআন বুঝতে হলে নবী করীম সা. সম্পর্কে জানতে হবে, তাঁর হাদীস জানতে হবে, বুঝতে হবে। আর হাদীস জানা ও বুঝার মাধ্যম সাহাবায়ে কেরাম।

বর্তমান যামানর ‘উম্মাতান ওয়াসাতা’ দেওবন্দ ও উলামায়ে দেওবন্দ মন্তব্য করে আল্লামা মাসঊদ বলেন, দেওবন্দ ও উলামায়ে দেওবন্দ বর্তমান যামানার মিয়ারে হক ও উম্মাতান ওয়াসাতা। পৃথিবীর যে কোন প্রান্তে তুমি খুঁজে দেখতে পারো, যেখানে প্রকৃত ইসলাম ও দ্বীনের চর্চা হচ্ছে, সেখানে উলামায়ে দেওবন্দের কেউ আছেন। তারা উলামায়ে দেওবন্দের সাথে সম্পৃক্ত।

ইফতেতাহী দরসে উপস্থিত ছিলেন, মাদরাসা আশরাফুল উলুম খালিশপুর খুলনার মুহতামিম মুফতি আবুল কাসেম, জামিআ মাদানিয়া আসআদুল উলূম মাদানীনগর খুলনা-এর মুহতামিম মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, নায়েবে মুহতামিম মাওলানা মেসবাহ উদ্দীন কাসেমী, জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহসভাপতি মাওলানা ইয়াহয়া মাহমুদ, রংপুরের পীর মাওলানা হোসাইন আহমদ, মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী, মাওলানা আবদুর রহিম কাসেমী, মুফতি ইবরাহীম শিলাস্থানী, মুফতী তাজুল ইসলাম কাসেমী, মুফতি মেসবাহ উদ্দীন কাসেমী, মুফতি ফয়জুল্লাহ আমান, মাওলানা আবু বকর, মাওলানা মুহাম্মদুল্লাহ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *