আল জাজিরার ভিডিও সরানোর নির্দেশ দিল হাইকোর্ট

আল জাজিরার ভিডিও সরানোর নির্দেশ দিল হাইকোর্ট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ শীর্ষক শিরোনামে কাতারভিত্তিক আল জাজিরা টেলিভিশনের সম্প্রতি প্রচারিত প্রতিবেদনের ভিডিও অনলাইন প্ল্যাটফর্ম থেকে দ্রুত সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উভয়পক্ষের শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। অন্যদিকে রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী ব্যারিস্টার এনামুল কবীর ইমন। বিটিআরসির পক্ষে শুনানিতে ছিলেন খন্দকার রেজা ই রাকিব।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি আল জাজিরার সম্প্রচার বন্ধ এবং ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ প্রতিবেদনটি ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এনামুল কবির ইমন এ রিট দায়ের করেন। রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও প্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *