আশুলিয়ায় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

আশুলিয়ায় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা জেলার আশুলিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ চার জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে পিস্তল, ম্যাগজিন ও গুলি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন— মো. রনি ভূইয়া (২০), মো. বাহদুর মৃধা (২৭), তালুকদার মাহমুদুল হাসান (৩২) ও তালুকদার ওয়ালিউল ইসলাম শুভ (২২)।

রোববার (১৭ এপ্রিল) র‍্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২ এপ্রিল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পূর্ব নরসিংহপুর এলাকায় এক ভুক্তভোগীর অফিসে মো. বাহাদুর মৃধা (২৭) ও মো. রনি ভূইয়া (২৪) সহ অন্যরা অবৈধ অস্ত্র ছাড়াও দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ব্যাপক ভাঙচুর ও মারধরসহ লুটপাট করে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী গত ৩ এপ্রিল তাদের বিরুদ্ধে একটি মামলা করেন।

মাজহারুল ইসলাম বলেন, পরে র‍্যাব-৪ মামলাটির ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় শনিবার (১৬ এপ্রিল) আশুলিয়া এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *