আসছে বিকল্প হেফাজতে ইসলাম

আসছে বিকল্প হেফাজতে ইসলাম

আসছে বিকল্প হেফাজতে ইসলাম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কাউন্সিল করে আল্লামা জুনাইদ বাবুনগরী সভাপতি ও আল্লামা নুর হোসাইন কাসেমী মহাসচিব
হয়েছেন হেফাজতে ইসলামের নতুনর কমিটির। তখনই শোনা যাচ্ছিল আল্লামা আহমদ শফী অনুসারী হিসেবে পরিচিত আত্মীয় ও ভক্তরা মিলে আরও নতুন একটি বিকল্প কমিটি নিয়ে ভাবছেন। রাজধানীতে মুফতি ফয়জুল্লাহ ও চট্টগ্রামে মাঈনুদ্দীন রুহী একাধিকবার সাংবাদিকদের বলেছেন তারা বর্তমান কমিটিতে সন্তুষ্ট নন। তারা বলছেন, ত্যাগীরা এ কমিটি থেকে বাদ পড়েছেন। আবার রুহী এ শিবিরকে জামাত বলেও আখ্যায়িত করেছেন।

এদিকে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘কে কী করল তা নিয়ে আমরা চিন্তিত নই। যে কেউ চাইলে কমিটি গঠন করতে পারে। এতে আমাদের বলার কিছু নেই। করারও কিছু নেই।’
এদিকে আল্লামা আহমদ শফি পুত্র মাওলানা আনাস মাদানীকে এ বিষয়ে জানতে চেয়ে ফোন করলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

বিকল্প হেফাজতে ইসলামের সঙ্গে যুক্ত ও হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দীন রুহী বলেন, ‘রাজনৈতিক দলের নেতাদের নিয়ে হেফাজতে ইসলামের যে কমিটি করা হয়েছে তা প্রত্যাখ্যান করেছেন হেফাজতে ইসলামের সাধারণ নেতা-কর্মীরা। তাই ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে আসল হেফাজতে ইসলামের কমিটি গঠন করা হবে। এরই মধ্যে রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।’

জানা যায়, গত রবিবার দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। যাতে আল্লামা জুনায়েদ বাবুনগরী আমির ও মাওলানা নুর হোসাইন কাসেমী মহাসচিব নির্বাচিত হন। কাউন্সিলে দাওয়াত না দেওয়ায় নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে নতুন হেফাজতে ইসলাম গড়ার ঘোষণা দেয় আরেকটি অংশ। যারা নিজেদের আল্লামা আহমদ শফীর অনুসারী দাবি করছে।

রোবার রাতে ও সোমবার দফায় দফায় বৈঠক করেন হেফাজতের পদবঞ্চিতরা। গত সন্ধ্যায় ঢাকায় বৈঠকে বিকল্প হেফাজতে ইসলামের একটি রূপরেখাও তৈরি করা হয়। যাতে আমির ও মহাসচিব হিসেবে আলোচনায় এসেছে একাধিক আলেমের নাম। যার মধ্যে আমির হিসেবে আলোচনায় রয়েছেন বেফাকের বর্তমান ভারপ্রাপ্ত আমির আল্লামা মাহমুদুল হাসান, মুফতি ওয়াক্কাস, বেফাকের সাবেক মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস। মহাসচিব হিসেবে আলোচনায় রয়েছেন চরমোনাই পীরের ভাই মুফতি ফয়জুল করীম, ইসলামী ঐক্যজোটের বর্তমান মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মিজানুর রহমান সাঈদ প্রমুখ।

কিন্তু উল্লেখিত একাধিক আলেম জানিয়েছেন, আমরা এ বিষয়ে কিছু জানি না।

হেফাজতে ইসলামের সঙ্গে চরমোনাই কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কোন মতবিরোধ নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর ও বর্ষীয়ান রাজনীতিক মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করিম। তিনি বলেন, হেফাজতে ইসলামের সঙ্গে চরমোনাই কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কোন মতবিরোধ নেই। থাকতে পারে না। যারা মতবিরোধ সৃষ্টি করে তারা ইসলামের বন্ধু হতে পারে না।

হেফাজতে ইসলামের নতুন এ প্ল্যাটফরমের সঙ্গে যুক্ত এক নেতা বলেন, ‘হেফাজতে ইসলামের ত্যাগী নেতাদের নিয়ে নতুন হেফাজতে ইসলাম গঠিত হবে। এরই মধ্যে দেশের প্রবীণ আলেমরা একাত্মতা প্রকাশ করেছেন নতুন প্ল্যাটফরমের সঙ্গে। সদ্য-ঘোষিত কমিটির অনেকেই নতুন প্ল্যাটফরমের সঙ্গে যুক্ত হওয়ার আশ্বাস দিয়েছেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *