আসামে নাগরিক তালিকা থেকে বাদ পড়লেন আরও এক লাখ!

আসামে নাগরিক তালিকা থেকে বাদ পড়লেন আরও এক লাখ!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের আসামে এক লাখেরও বেশি নাগরিককে বাদ দিয়ে নাগরিক তালিকার খসড়া প্রকাশ করা হয়েছে। বুধবার (২৬ জুন) প্রকাশিত ওই খসড়া তালিকায় এমন এক লাখ নাগরিকের নাম বাদ দেয়া হয়েছে, যাদের নাম গত বছরের জুলাইয়ে প্রকাশিত তালিকাতেও ছিল।

খবরে বলা হয়, নাগরিক পঞ্জির সংযোজিত বহিষ্কার খসড়া তালিকায় এক কোটি দুই লাখ মানুষের নাম প্রকাশিত হয়েছে। গত বছরের জুলাইয়ে প্রকাশিত তালিকায় নাম ছিল, এমন এক লাখেরও বেশি নাগরিক এবার অন্তর্ভুক্তির জন্য অনুপযুক্ত হিসেবে বিবেচিত হয়েছেন।

বাদপড়ার তালিকায় যাদের নাম রয়েছে, তাদের প্রত্যেকের ঠিকানায় আলাদা করে নোটিশ পাঠানো হবে। তবে বাদপড়া ব্যক্তিরা পুনর্বিবেচনার আবেদনের সুযোগ পাবেন বলেও জানানো হয়েছে। আগামী ১১ জুলাইয়ের মধ্যে এনআরসি সেবাকেন্দ্রে তারা নাগরিকত্ব পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন।

আসামের নাগরিক তালিকা ১৯৫১ সালের পর আর সংশোধিত হয়নি। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতেই এ তালিকা সংশোধন করা হচ্ছে বলে দাবি করছে মোদি সরকার।

গত বছরে ৩০ জুলাই প্রকাশিত তালিকায় দেখা গিয়েছিল ৪০ লাখের বেশি মানুষের নাম ওই তালিকায় নেই। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ও বিতর্ক দেখা দেয়। কয়েক লাখ মানুষ তালিকায় তাদের নাম পুনর্বিবেচনার জন্য আবেদন করেন। খসড়া তালিকায় দুই কোটি ৯ লাখ মানুষের নাম ছিল। এর বিপরীতে নতুন আবেদন জমা পড়েছিল তিন কেটি ২৯ লাখ মানুষের।

ভারতের সুপ্রিমকোর্টের তত্ত্বাবধানে আসমের নাগরিক পঞ্জি তৈরি হচ্ছে। আগামী ৩১ জুলাই চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।

নির্বাচনের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাগরিক তালিকা নিয়ে বলেছিলেন, একজনও প্রকৃত ভারতীয়র নাম নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা থেকে বাদ যাবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *