আহকামাতে সহি হাদিস পালন জরুরি : আল্লামা মাসঊদ

আহকামাতে সহি হাদিস পালন জরুরি : আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : হুকুম আহকামের ক্ষেত্রে বিশুদ্ধ হাদিসের চর্চা জরুরি বলে অভিমত জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যনা ও এতিহাসিক শোলাকিয়ার গ্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লাম ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, আজকে সহিহ হাদিসের কথা বলে মানুষকে আমল থেকে দূরে সরানোর চক্রান্ত চলছে। আমলের ক্ষেত্রে দুর্বল হাদিস মানার ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। ফযিলতের এই চর্চা কমে এলে মানুষের ভেতরে আমলের স্বাদ কমে যাবে।

নবীজীর মিরাজকে বিস্ময়কর ও সত্যসুন্দর একটি পরিভ্রমণ আখ্যা দিয়ে আল্লামা মাসঊদ বলেন, বিজ্ঞানের যুগে হাজার বছর আগের এ সফর বিরোধীদের কাছেও সত্য প্রমাণিত হয়েছে। বিজ্ঞান যত সত্যের কাছাকাছি আসবে ততই ইসলামের দিকে ধাবমান হবে।
মুমিনের সালাতকে মিরাজের সঙ্গে তুলনা করে আল্লামা মাসঊদ বলেন, নবীজী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনীন। নামাজ মুমিনের মিরাজ।

শুক্রবার খিলগাঁও-চৌধুরীপাড়া ঝিলমসজিদে জুমুআর বয়ানে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

 

গ্রন্থনা : আদিল মাহমুদ                               সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *