আড়াই হাজার পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

আড়াই হাজার পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর শাহবাগে অভিযান পরিচালনা করে আড়াই হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

গ্রেফতাররা হলেন- আব্দুর রহমান ও সাইফুল ইসলাম। আজ শনিবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শাহবাগ থানার তোপখানা রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বলেন, কৌশলে দেশের সীমান্তবর্তী কুমিল্লা জেলা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত তারা। তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৯ হাজার ৫৩৫ পিস ইয়াবা, ১০২ গ্রাম হেরোইন ও ১৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *