পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইস্তাম্বুলের বিখ্যাত আয়া সোফিয়া মসজিদে দুই জন ইমাম ও চার মুআজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে। তুরস্কের ধর্মবিষয়ক অধিদপ্তরের প্রধান অধ্যাপক ড. আলি আরাবাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
গত শুক্রবার (১০ জুলাই) তুরস্কের সর্বোচ্চ আদালত আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের রায় দেয়। ধর্মবিষয়ক অধিদপ্তরের তত্ত্বাবধানে আগামী ২৪ জুলাই শুক্রবার থেকে তাতে নিয়মিত নামাজ শুরু হবে।
উল্লেখ্য, আয়া সোফিয়া ৫৩৭ খ্রিস্টাব্দে বাইজান্টাইন সম্রাজ্যের অর্থডোক্স খ্রিস্টানদের সর্ববৃহৎ গির্জা হিসেবে নির্মাণ করা হয়। ১৪৫৩ সালে সুলতান মুহাম্মাদ ফাতিহ ইস্তাবুল বিজয় করে তা ক্রয় করে এবং মসজিদ হিসেবে ওয়াকফ করে দেয়। ৪৮১ বছর পর ১৯৩৪ সালের ২৪ নভেম্বর কামাল আতাতুর্কের মন্ত্রীপরিষদ এটিকে জাদুঘরে পরিণত করে। ৮৬ বছর পর আবার তা মসজিদ হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত হয়।
সূত্র : তার্কিশ মিনিট


