আ. লীগের দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশতাধিক

আ. লীগের দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশতাধিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে সুমন (৩২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অর্ধশতাধিক।

জানা যায়,  বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রূপগঞ্জ আওয়ামী লীগ বিএনপিকে ঠেকানোর জন্য পূর্ব ঘোষণা অনুযায়ী মাঠে অবস্থান নেয়। এসময় রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের পশ্চিম দিকে অবস্থান নেয় কায়েটপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের সমর্থকেরা। পূর্বদিকে অবস্থান নেয় এমপি গাজী গোলাম দস্তগীরের সমর্থকরা। এসময় দুই গ্রুপ নিজেদের মধ্যে বাক-বিত-ায় জড়িয়ে পড়ে। একপর্যায় সকাল সাড়ে ১১টায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। দুপুর সাড়ে ১২টায় গুলি বিনিময়ের সময় ওই যুবক মারা যান। তাছাড়া পাঁচজন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

নারায়ণগঞ্জের এসপি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছোড়ে এবং ৩০জনকে আটক করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *