ইউক্রেনকে আইএমএফ ও বিশ্বব্যাংকের সহায়তা

ইউক্রেনকে আইএমএফ ও বিশ্বব্যাংকের সহায়তা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেনের জন্যে জরুরি সহায়তা হিসেবে ১৩০ কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)। এছাড়াও বিশ্বব্যাংক ইউক্রেনের জরুরি প্রয়োজন মেটাতে ৫৩ কোটি মার্কিন ডলার মঞ্জুর করেছে। শুক্রবার (৭ অক্টোবর) আইএমএফের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স।

আইএমএফের প্রতিবেদনে বলা হয়, এই প্যাকেজ ইউক্রেনের অর্থ পরিশোধের জরুরি প্রয়োজন মেটাতে সক্ষম হবে। একই সঙ্গে ইউক্রেনের ঋণদাতা ও দাতাদের কাছ থেকে ভবিষ্যতের আর্থিক সহায়তার ক্ষেত্রে এ অর্থ অনুঘটকের ভূমিকা পালন করবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার আইএমএফের এ অর্থসহায়তার বিষয়ে জানান, এ অর্থ ইউক্রেনে আসবে। তিনি আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা ও নির্বাহী বোর্ডকে এর জন্য ধন্যবাদ জানান।

জর্জিভা জানান, এই সহায়তার মূলনীতিগুলো অগ্রাধিকারমূলক ব্যয় এবং আর্থিক স্থিতিশীলতা সুরক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে।

আইএমএফ ছাড়াও বিশ্বব্যাংক ইউক্রেনের জরুরি প্রয়োজন মেটাতে ৫৩ কোটি মার্কিন ডলার মঞ্জুর করেছে। এছাড়া একইদিনে মার্কিন কংগ্রেস ইউক্রেনকে সহায়তার জন্যে নতুন করে ১২.৩ বিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *