ইউক্রেনজুড়ে রুশ হামলায় নিহত ৩

ইউক্রেনজুড়ে রুশ হামলায় নিহত ৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুদ্ধক্ষেত্রে বিপর্যয়ের মুখে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বারের মতো ইউক্রেনজুড়ে ড্রোন হামলা ও গোলাবর্ষণ করেছে রাশিয়া। এএফপি ও রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালের দিকে রাশিয়ার চালানো এই হামলায় ইউক্রেনের শত শত শহর ও হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া এতে প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিগাল বলেছেন, তিনটি অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে রাশিয়া। এতে সারাদেশের শত শত শহর ও গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

সকালের দিকে কিয়েভের প্রাণকেন্দ্রে অন্তত পাঁচটি হামলা হয়েছে। এর পাশাপাশি দিনিপ্রোপেৎরোভস্ক এবং সুমি অঞ্চলেও হামলা করেছে রুশ সৈন্যরা।

শ্যামিগাল বলেন, রুশ সন্ত্রাসীরা আবারও ইউক্রেনের তিনটি অঞ্চলের জ্বালানি অবকাঠামো আক্রমণ করেছে। এর ফলে শত শত বসতি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে রাশিয়ার নিন্দা জানানোর পরদিন গত বৃহস্পতিবার ইউক্রেনের ৪০টিরও বেশি শহর ও বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। দেশটির কর্মকর্তারা রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার এই তথ্য জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *