ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেনের পূর্বাঞ্চলে নতুন করে ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, এ কথা জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।

পশ্চিমা কয়েকটি দেশ ইউক্রেনকে অত্যাধুনিক যুদ্ধবিমান দেওয়ার ঘোষণার পর রাশিয়া এ হামলার প্রস্তুতি নিচ্ছে।

মস্কোর হামলা ঠেকাতে ইউরোপের বিভিন্ন দেশের কাছে যুদ্ধবিমান চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার রাজধানী কিয়েভে ফিরে জেলেনস্কি বলেন, বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় নেতারা আমাকে আশ্বস্ত করেছেন— ইউক্রেনের বিমানবাহিনীকে শক্তিশালী করতে তারা অত্যাধুনিক যুদ্ধবিমান দেবেন।

এদিকে ইউক্রেনে বিশেষ সেনা অভিযানের বর্ষপূর্তি হতে যাচ্ছে আগামী ২৪ ফেব্রুয়ারি। এ কারণে সম্প্রতি ইউক্রেনে হামলা আরও জোরদার করতে পারে রাশিয়া।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কের গভর্নর পাভলো ক্রিলেংকো বৃহস্পতিবার এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, যে কোনো সময় রাশিয়া এ অঞ্চলটির দখল নিতে আবারও ভয়াবহ হামলা শুরু করতে পারে।

গত ১০ দিন ধরে রুশ বাহিনী বিমান হামলা জোরদার করেছে। লুহানস্ক অঞ্চলেও ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি করেছে রাশিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *