পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফেব্রুয়ারির শেষদিকে ইউক্রেনে শুরু হওয়া রুশ আগ্রাসনের এক মাস পার হয়েছে। গত ৩১ দিন ধরে ইউক্রেনে চলা রুশ হামলায় এখন পর্যন্ত ১৩৬ শিশু প্রাণ হারিয়েছে।
শনিবার (২৬ মার্চ) টেলিগ্রাম অ্যাপে একটি বার্তায় এ কথা জানায় ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয়।
দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে ৬৪ জন শিশু নিহত হয়েছে। অন্যদিকে, দেশটির কিয়েভ অঞ্চলে ৫০ জন শিশু মারা গিয়েছে।
এছাড়াও, ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে ১৯৯ জন শিশু আহত হয়েছে।
যদিও আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স তাৎক্ষণিকভাবে এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।


