ইউপি সদস্য হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

ইউপি সদস্য হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আদালত মানিকগঞ্জের সাবেক ইউপি সদস্য আশরাফ আলীকে হত্যার মামলায় নারীসহ ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহানা হক সিদ্দীকা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মঞ্জুর রহমান, মোয়াজ্জেম হোসেন, বাবুল মিয়া, আজিজুল হক ও ফেলি বেগম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আফসারুল ইসলাম মনি জানান, ২০১৩ সালে ১৮ জুন বিকেলে ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের সাবেক ইউপি সদস্য আশরাফ আলীর ওপর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করেন। ঘটনার পরের দিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান আশরাফ আলী।

এ ঘটনায় ১৯ জুন নিহতের ভাই মুনুসর আলম বাদী হয়ে ২৫ জনকে আসামি করে ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৪ সালের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা ও উপ-পুলিশ পরিদর্শক হাসমত আলী ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আইনজীবী আফসারুল ইসলাম মনি আরো জানান, ১৪ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ার পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ জনকে বেকসুর খালাসের নির্দেশ দেওয়া হয়।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *