ইউরোপে হিজাববিদ্বেষ কমিয়েছে মাস্ক

ইউরোপে হিজাববিদ্বেষ কমিয়েছে মাস্ক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা মহামারির কারণে ইউরোপে হিজাববিদ্বেষ কমেছে বলে দাবি করেছেন পশ্চিমা দেশে বসবাসকারী একাধিক মুসলিম নারী। তাঁরা বলছেন, করোনা মহামারি শুরু হওয়ার পর তাঁদের প্রতি মানুষের আচরণে পরিবর্তন এসেছে।

ইংল্যান্ডের পূর্ব ল্যাংকাশায়ার ও ব্ল্যাকবর্নের মুসলিম নারীরা জানিয়েছেন, জনসমাগমের স্থানে মাস্ক বাধ্যতামূলক হওয়ার পর তাঁদের ‘সমাজচ্যুত’ ও ‘নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে দেখা হচ্ছে না। অথচ আগে তাঁদের ‘নিনজা’ ও ‘চিঠির বাক্স’ বলে তাচ্ছিল্য করা হতো।

ব্ল্যাকবর্নে বসবাসকারী ফারহানা প্যাটেল (৪০) নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “আগে আমাকে ‘হাই নিনজা’ ও ‘আমি কি তোমার চিঠির বাক্সে একটি চিঠি ফেলতে পারি?’ মন্তব্য শুনতে হতো; কিন্তু মহামারি শুরু হওয়ার পর আমি ‘নিনজা’ বা ‘চিঠির বাক্স’ নয়। এখন মাস্ক পরিধান করা সবার বৈশিষ্ট্যে পরিণত হয়েছে এবং মানুষ রঙিন ও দামি মাস্ক ব্যবহার করছে।” ব্ল্যাকবর্নের অপর মুসলিম নারী হাফিজাও (২৮) জানান, মানুষের আচরণে যথেষ্ট পরিবর্তন এসেছে।

তিনি বলেন, ‘আমি শপিং করার সময় অযাচিত মন্তব্যে অভ্যস্ত ছিলাম। কেউ কেউ আমাকে সমাজচ্যুত হিসেবেই দেখত; কিন্তু এখন আর কেউ কিছু বলে না। এখন একটি ভিন্ন পরিবেশ তৈরি হয়েছে। আমরা এখন মুখ না ঢাকলে তার দিকেই তাকাচ্ছি।’

সূত্র : ল্যাংকাশায়ার টেলিগ্রাফ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *