পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা সাইয়্যেদ আসআদ মাদানী রহ. এর অন্যতম খলিফা, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা. এর আহবানে, বাংলাদেশ জমিয়তুল উলামার উদ্যোগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বাদ মাগরীব ইকরা ঝিল মসজিদ কমপ্লেক্সে মাসিক শবগুজারী সম্পন্ন হয়েছে।
শারীরীক অসুস্থতার কারণে শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা. বা. এবারের শবগুজারীতে উপস্থিত হতে পারেননি। তবে উনার অনুপুস্থিতিতেও শবগুজারী সব আমল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে সালিকীনগণ আত্মশুদ্ধির জন্য এবারের শবগুজারীতে অংশগ্রহণ করেছেন। জিকির-আযকার, ইসলাহী বয়ান, দুরুদের আমল সহ নানা আমলের মধ্য এই শবগুজারীর আমল পরিচালিত হয়েছে। আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর সুযোগ্য খলীফাগণ আমলগুলো পরিচালনা করেছেন।
শবগুজারীতে আসতে পেরে সকল সালিকীনগন অত্যন্ত আনন্দিত। তবে শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর অসুস্থতার জন্য ব্যাথিত তারা। শবগুজারীর আমল শেষে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য রোনাজারি করে দুআ করা হয়েছে।


