ইজতেমায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক মুসল্লির মৃত্যু

ইজতেমায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক মুসল্লির মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্ব ইজতেমার প্রথম দিনে এক মুসল্লির মৃত্যু হয়েছে। গোসল করতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। এবারের এই ইজতেমায় প্রথম কোনো মুসল্লির মৃত্যু হলো।

মারা যাওয়া মুসল্লির নাম আবদুল কুদ্দুস গাজী (৬০)।

তিনি খুলনা জেলার ডুমুরিয়া বাজার গ্রামের লোকমান হোসেন গাজীর ছেলে।

শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। ইজতেমা ময়দানে জুমার নামাজের পর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জুমার নামাজ আদায় করার জন্য এই মুসল্লি গোসল করতে গেলে গোসলরত অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়। তাকে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

Related Articles