‘ইজতেমায় বিশৃঙ্খলা হলে মুরব্বিদের দায় নিতে হবে’

‘ইজতেমায় বিশৃঙ্খলা হলে মুরব্বিদের দায় নিতে হবে’

পাথেয় রিপোর্ট : তাবলিগ জামাতের মুরব্বিদের বা তাদের কোনো পক্ষের ভুলের কারণে চারদিনব্যাপি বিশ্ব ইজতেমায় বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার দায়িত্ব তাদেরকেই নিতে হবে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। তিনি বলেছেন, আশা রাখবো মুরব্বিরা এখানে কোনো বিভেদ সৃষ্টি করবেন না। উভয় পক্ষ ইজতেমাস্থলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন।

রাজধানীর কারওয়ান বাজারে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার নিরাপত্তার বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে র‍্যাবের ডিজি এসব কথা বলেন।

এ সময় র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাবলিগ জামাতের মুরব্বিদের উদ্দেশ করে বেনজীর আহমেদ বলেন, কারো ব্যর্থতা আমরা বরদাশত করবো না। কোনো ব্যক্তি বা পক্ষের ভুলে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হোক তা কাম্য নয়।

ইজতেমা নিয়ে গত এক বছরে মতভেদ সৃষ্টি নিয়ে ব্রিফিংয়ে র‍্যাব ডিজি বলেন, প্রতিবছর ইজতেমা ঘিরে যে ধরনের নিরাপত্তা ঝুঁকি থাকে এবার তার সঙ্গে বাড়তি কিছু যুক্ত হয়েছে। এসব বিষয় মাথায় রেখে এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীর সমন্বয়ে বিশ্ব ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।

ইজতেমা ঘিরে র‍্যাবের নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে র্যাব ডিজি বলেন, ইজতেমার মহাসমাবেশকে শান্তিপূর্ণ করতে র‍্যাবের সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি রয়েছে। সিভিল এভিয়েশনের সঙ্গে সমন্বয় করে র‍্যাবের হেলিকপ্টার টহল থাকবে। মাঠে থাকবে ড্রোন। প্রস্তুত থাকবে ডগ স্কোয়াড। সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি বলেন, দু’পক্ষের দ্বন্দ্বের সুযোগে কোনো তৃতীয় পক্ষ যেন সুযোগ নিতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।এ সময় র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাবলিগ জামাতের মুরব্বিদের উদ্দেশ করে বেনজীর আহমেদ বলেন, কারো ব্যর্থতা আমরা বরদাশত করবো না। কোনো ব্যক্তি বা পক্ষের ভুলে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হোক তা কাম্য নয়।

ইজতেমা নিয়ে গত এক বছরে মতভেদ সৃষ্টি নিয়ে ব্রিফিংয়ে র‍্যাব ডিজি বলেন, প্রতিবছর ইজতেমা ঘিরে যে ধরনের নিরাপত্তা ঝুঁকি থাকে এবার তার সঙ্গে বাড়তি কিছু যুক্ত হয়েছে। এসব বিষয় মাথায় রেখে এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীর সমন্বয়ে বিশ্ব ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।

ইজতেমা ঘিরে র‍্যাবের নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে র্যাব ডিজি বলেন, ইজতেমার মহাসমাবেশকে শান্তিপূর্ণ করতে র‍্যাবের সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি রয়েছে। সিভিল এভিয়েশনের সঙ্গে সমন্বয় করে র‍্যাবের হেলিকপ্টার টহল থাকবে। মাঠে থাকবে ড্রোন। প্রস্তুত থাকবে ডগ স্কোয়াড। সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি বলেন, দু’পক্ষের দ্বন্দ্বের সুযোগে কোনো তৃতীয় পক্ষ যেন সুযোগ নিতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *